ডিএসইতে ৫০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন

0
ডিএসইতে ৫০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন

প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার শুরুর প্রথম ৫০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৫০ মিনিটে ১৭১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ছয় মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থানের গতি কমে আসে। লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১১.০৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৮৩.৮৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ৬.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার দশমিক ৯৫ পয়েন্টে।

এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২০টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার দর।  আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা একমি পেস্টিসাইডের সাত কোটি ১৯ লাখ টাকা, খান ব্রাদাসের ছয় কোটি ৫৭ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ছয় কোটি ৫৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের চার কোটি ৬২ লাখ টাকা, টেকনো ড্রাগসের চার কোটি ৯৫ লাখ টাকা, বিডিকমের চার কোটি ৫৮ লাখ টাকা এবং ট্রাস্ট ইসলামী লাইফের চার কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here