শ্রীপুরে মদসহ প্রবাসী গ্রেপ্তার

0
শ্রীপুরে মদসহ প্রবাসী গ্রেপ্তার

মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে পুলিশি অভিযানে প্রবাসী সুলতান আহমেদকে দেশীয় মদসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার গভীর রাতে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ৩০০ মিলি দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুলতান আহমেদ তখলপুর গ্রামের মৃত গোলজার মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া জানান, সুলতান আহমেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here