বগুড়ার সারিয়াকান্দিতে জাকারিয়া ইসলাম শয়নকে (৩৮) হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন পালিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী বাজারে এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জোরগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং জোরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, ইউপি সদস্য আব্দুল হামিদ, নিহতের মা মোর্শেদা বেগম, ভাই জাকির আহম্মেদ নয়ন, বোন খায়রুন্নেছা তিশা, মেহজাবিন সুলতানা প্রমুখ।

