ফিফার র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত

0
ফিফার র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার ভিয়েতনামের কাছে বড় হারে র‍্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ১৮০ থেকে লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান অবস্থান এখন ১৮১তম।

অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে সাত নম্বরে চলে গেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের এই পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর ছয়ে উঠেছে নেদারল্যান্ডস।

অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে ১৮৭৩.৯৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসে ফ্রান্স। র‍্যাংকিংয়ের গত হালনাগাদে ম্যাচ না খেলায় আর্জেন্টিনা তিনে নেমে গিয়েছিল। তবে শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর আর্জেন্টিনার পয়েন্টেও যোগ হয়েছে নতুন মাত্রা। এই জয়ের ফলে আলবিসেলেস্তেদের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ঠিক ১৮৭৩.৯৬-যা ফ্রান্সের সমান। ফলে দুই নম্বর স্থানটি নিয়ে এখন দুই দলের মধ্যে চলছে সমানে সমান লড়াই।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি নিজের দখলেই রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন না হলেও ৭ থেকে ১০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে অবস্থান করছে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

উল্লেখ্য, ফিফা এখন প্রথাগত পদ্ধতির বদলে লাইভ আপডেট চালু করেছে। ফলে প্রত্যেক ম্যাচ শেষেই র‍্যাংকিং স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here