ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

0
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে সোয়া এক কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ মালামাল শাড়িসহ জিরা জব্দ করেছে বিজিবির সদস্যরা। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়। 

শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির টহল দল সীমান্ত পিলার ২০৩১/এম শূণ্য রেখা থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচলনা করে। অভিযানে একটি পিকআপসহ ভারতীয় ১ হাজার ২৬৬ পিস শাড়ি ও ৬৩০ কেজি জিরা জব্দ করা হয়। এসব চোরাচালান মালামালের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা। জব্দকৃত পিকআপসহ চোরাচালানের মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার সকালে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here