আইপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-হায়দরাবাদ

0
আইপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-হায়দরাবাদ

আজ শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর নতুন আসর। উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিরোপা ধরে রাখার দায়িত্বে রয়েছেন বিরাট কোহলি, রজত পতিদারদের মতো তারকা ক্রিকেটাররা। তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদে ঈশান কিষান, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেনরা রয়েছে।

প্রতি মৌসুমেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, তবে এবার সেই আয়োজন বাতিল করা হয়েছে। ২০২৫ সালে আইপিএল ট্রফি জয়ের প্যারেডে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দুর্ঘটনায় ১১ সমর্থক মারা গিয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি এবং ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করা হবে।

উভয় দলই চোটের সমস্যায় ভুগছে। খেলতে পারবেন না প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো তারকা পেসাররা। তবে ব্যাটিংয়ে তাদের শক্তি কম নয়। ব্যাঙ্গালুর ভরসা রাখছে বিরাট কোহলি, ফিল সল্ট, জ্যাকব বেথেল ও বেঙ্কটেশ আইয়ারদের উপর। আর হায়দরাবাদের মূল অস্ত্র ঈশান কিষান, ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা।

উদ্বোধনী ম্যাচটি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে খেলা শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here