প্রতিশ্রুতি পূরণ করে প্রশংসায় ভাসছেন হার্দিক পান্ডিয়া

0
প্রতিশ্রুতি পূরণ করে প্রশংসায় ভাসছেন হার্দিক পান্ডিয়া

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম আসর। শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা।

টুর্নামেন্টেকে সামনে রেখে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কঠোর অনুশীলন করছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা। এবারও দলটির নেতৃত্ব দিতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি মাঠের এবং মাঠের বাইরের কার্যকলাপের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নয় ইনিংসে ২১৭ রান এবং ৯টি উইকেট নিয়ে ‘মেন ইন ব্লু’-কে তাদের শিরোপা ধরে রাখতে অবদান রেখেছেন তিনি। প্রেমিকা মাহেকা শর্মার সঙ্গে ফাইনাল পরবর্তী উদযাপনের জন্য বিতর্কের মুখে পড়েন তিনি।

তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন করে আলোচনায় এসেছেন ভারতীয় অলরাউন্ডার। প্রতিশ্রুতি পূরণ করতে স্টেডিয়ামের মাঠকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 

বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছিলেন হার্দিক পান্ডিয়া। অতিরিক্ত অনুশীলনের কারণে মাঠের গ্রাউন্ডসম্যানদের  নির্ধারিত সময়ের বাইরেও কাজ করতে হয়েছিল। এ জন্য মাঠ কর্মীদের পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মাঠকর্মীকে ১০ হাজার টাকার একটি চেক তুলে দিয়েছেন মুম্বাই অধিনায়ক। এরপর তিনি তাদের সঙ্গে ছবি তুলেছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রসংসায় ভাসছেন তিনি। নেটিজেনরা মাঠ কর্মীদের আর্থিক সহায়তা দেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। শিরোপর লক্ষে আগামী রবিবার (২৯ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২৪ শে মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাদের গ্রুপ-পর্বের অভিযান শেষ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here