জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, শনিবার সকালে মেডিকেল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি জানাবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এদিকে, সিঙ্গাপুরের একই হাসপাতালে বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি এখন অনেকটা সুস্থ। পরিবারের সদস্যরা আশা করছেন চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।
এর আগে, ১৫ মার্চ সকালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

