দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন তিনি।
বিশ্বকাপ শেষে আগামীকাল শুরু হতে যাওয়া আইপিএলের উদ্বোধনী ম্যাচেও বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন এই পেসার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, প্রথম ম্যাচে হ্যাজেলউড খেলবেন না। সে আগামীকালের জন্য প্রস্তুত নয়। সে আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা তার ফিটনেসের ওপর খুব কড়া নজর রাখব এবং আইপিএলে তার অভিষেকের অপেক্ষায় আছি।
এদিকে আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি টুর্নামেন্টে একটি ‘আকর্ষণীয় সংযোজন’ বলে উল্লেখ করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেন, কৌশলগতভাবে এটি বেশ আকর্ষণীয় একটি সংযোজন। তবে আমাকে বলতেই হবে, ক্রিকেটের বিষয়গুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তার মধ্যে একটি হলো একাদশে ভারসাম্য আনার চ্যালেঞ্জ। এই বিষয়টিই খেলোয়াড় নির্বাচনকে কিছুটা জটিল করে তোলে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি খেলোয়াড় বাছাইয়ের এই সমস্যাটিকে কিছুটা আড়াল করে।
এদিকে আইপিএল শুরু হওয়ার আগেই নতুন মালিক পেয়েছে বেঙ্গালুরু এবং রাজস্থান। বেঙ্গালুরু কিনেছে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। রাজস্থান কিনেছে আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন গোষ্ঠী। দুই দল মিলিত ভাবে বিক্রি হয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকায়। এই অর্থ লাভবান হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

