৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন

0
৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক জরুরি বৈঠকে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জানা গেছে, এটি ছিল ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভা।

অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন (EN590, 10 PPM) মানের ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া একই প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ২ লাখ মেট্রিক টন EN590 EURO 5 (10 PPM) মানের ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ দিন দেশে সরকারি ছুটি ছিল। জাতীয় জরুরি প্রয়োজনের কারণে ভার্চ্যুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here