৪৫০ কোটিতে বেঙ্গালুরু কিনেছিলাম দেখে সবাই হেসেছিল: বিজয় মাল্য

0
৪৫০ কোটিতে বেঙ্গালুরু কিনেছিলাম দেখে সবাই হেসেছিল: বিজয় মাল্য

রেকর্ড মূল্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির পর নিজের পুরোনো সিদ্ধান্ত নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন দলের সাবেক মালিক বিজয় মাল্য।

সম্প্রতি আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি রুপিতে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটির মালিকানা কিনে নেয়, যা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিক্রির রেকর্ড।

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে ৪৫০ কোটি রুপিতে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন মাল্য। সে সময় এত বড় অঙ্কের বিনিয়োগকে অনেকে ‘ভ্যানিটি প্রজেক্ট’ বলে সমালোচনা করেছিলেন এবং এটিকে ব্যবসায়িক ভুল বলেও মন্তব্য করেন।

তবে বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির মূল্য কয়েকগুণ বেড়ে যাওয়ায় নিজের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা তুলে ধরেন মাল্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, তখনকার পাগলামির পেছনে ছিল একটি শক্তিশালী ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য।

তিনি আরও জানান, এখন আর সরাসরি যুক্ত না থাকলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবসময়ই তার জীবনের অংশ হয়ে থাকবে। একই সঙ্গে তিনি স্মরণ করেন ২০০৮ সালে তরুণ বিরাট কোহলিকে দলে ভেড়ানোর কথা।

উল্লেখ্য, ভারতীয় ব্যাংকের প্রায় ৯ হাজার কোটি রুপি ঋণ খেলাপের অভিযোগে অভিযুক্ত মাল্য ২০১৬ সালে যুক্তরাজ্যে চলে যান। তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here