বরগুনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

