ব্রিতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

0
ব্রিতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

এরপর সংক্ষিপ্ত আলোচনায় সভায় ব্রির কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

এছাড়াও, আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং ব্রিসার সভাপতি ড. মো. ইব্রাহিম, ফলিত গবেষনা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ব্রিসার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ কর্মকর্তা, কর্মচারি এবং শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত এবং মিষ্টি বিতরণ করা হয়। এরপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের অবদান স্মরণ করেন। তিনি দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

এ সময় অন্যান্যের মধ্যে ব্রির বিভাগীয় ও শাখা প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বহিরাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।

এছাড়া ধান গবেষণা ইনস্টিটিউটের জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রামাণ্যচিত্র ও  চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here