ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহরের পৌর স্মৃতিসৌধ পার্কে শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মাহফুজ আফজালের নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে, সকাল থেকেই ২৬ মার্চ উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে জড়ো হতে থাকে মানুষ। এ ছাড়া দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

