ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাল ইরান

0
ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাল ইরান

ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইরান নতুন করে হামলা চালিয়েছে। 

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির বরাত দিয়ে বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের চলমান সামরিক অভিযানের ‘৮২তম ধাপ’ শুরু হয়েছে।

আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়, আজ বৃহস্পতিবার ভোরে এই সর্বশেষ ধাপের অভিযান শুরু হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও মৃত সাগরের দক্ষিণে অবস্থিত দেশটির পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৭তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here