রাষ্ট্রীয় তেল মজুদ ছাড়তে শুরু করেছে জাপান

0
রাষ্ট্রীয় তেল মজুদ ছাড়তে শুরু করেছে জাপান

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রভাব প্রশমিত করতে নিজেদের কৌশলগত রাষ্ট্রীয় তেল মজুদ থেকে ব্যবহারের অনুমতি দিয়েছে জাপান। 

দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কানামে মোরিমোতো এক সংবাদ সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, টোকিও এক মাসের সমপরিমাণ সরকারি মজুদ ছাড়ার ঘোষণা দিয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এখন বেসরকারি খাতের ১৫ দিনের পেট্রোলিয়াম মজুদ বাজারে ছাড়ার কাজ শুরু করেছেন কর্মকর্তারা। 

জাপান বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল আমদানিকারক রাষ্ট্র। দেশটির মোট চাহিদার ৯০ শতাংশেরও বেশি তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, যার ফলে এই অঞ্চলের যেকোনো অস্থিতিশীলতা জাপানের অভ্যন্তরীণ বাজারে সরাসরি প্রভাব ফেলে।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here