স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

0
স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই।

বার্তায় তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কো রুবিও আরও বলেন, একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারিত্বকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে।

স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here