মধ্যপ্রাচ্যে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে সেনা উপস্থিতি বাড়ানো—যুক্তরাষ্ট্রের এই দুই বিপরীত পদক্ষেপ এখন স্পষ্ট হচ্ছে।
সেন্টকমের তথ্যে বলা হয়েছে, অঞ্চলজুড়ে বিভিন্নভাবে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে। এর সঙ্গে রয়েছে প্রায় ২০০টি যুদ্ধবিমান এবং দুটি বিমানবাহী রণতরী।
এছাড়া নতুন করে আরও সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় এক হাজার সেনা ইতোমধ্যে এই বাহিনীতে যুক্ত হয়েছে।
পাশাপাশি দুইটি মেরিন এক্সপিডিশনারি ইউনিট —যেখানে প্রায় ৫ হাজার মেরিন ও নাবিক রয়েছে—মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে।
সব মিলিয়ে, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির জন্য ১৫ দফার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে একই সময়ে এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়াচ্ছে। এই পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নও উঠছে।

