শ্রীনগর-দোহার সড়কে বাসের ধাক্কায় নিহত ১

0
শ্রীনগর-দোহার সড়কে বাসের ধাক্কায় নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর-দোহার সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে শ্রীনগর উপজেলার কামারগাঁও পাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দোহারগামী আরাম পরিবহনের একটি দ্রুতগতির বাস শ্রীনগরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রোমান গুরুতর মাথায় আঘাত পান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিএনজি ও পিকআপে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত রোমান শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকার তোতা মিয়ার ছেলে। আহতরা হলেন জুবায়ের (১৮), পিতা জাকির এবং হাবিব (১৮), পিতা রাশেদ। তারা উভয়েই উপজেলার মধ্য বাঘড়া এলাকার বাসিন্দা।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) রিপন মিয়া জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here