ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলার দাবি ইরানের

0
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে বিমানবন্দরের অবকাঠামোতে আঘাত হেনেছে। একই সঙ্গে হাইফা এলাকায়ও হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ভোর থেকেই ড্রোন দিয়ে বিমানবন্দরের কাছে অবস্থানরত জ্বালানি সরবরাহকারী বিমানগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। এছাড়া বিমানবন্দরের আশপাশের সামরিক ও মহাকাশ শিল্প-সম্পর্কিত স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়।

তবে হামলার প্রকৃতি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইউএই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত এক মরক্কোর বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here