ভুরুঙ্গামারীতে খোলাবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ড্রাম জব্দ

0
ভুরুঙ্গামারীতে খোলাবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ড্রাম জব্দ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন খোলাবাজারে তেল বিক্রেতাদের দোকানে এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাছেন আলীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, দোকানদার হাছেন আলী পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করে খুচরা বাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করছিলেন।

অভিযানকালে দোকান থেকে অবৈধভাবে তেল মজুদের কাজে ব্যবহৃত কয়েকটি খালি ড্রাম জব্দ করা হয়। এ সময় হাছেন আলী অভিযোগ স্বীকার করে জানান, আগের রাতেই তিনি মজুদ করা তেল বিক্রি করে ফেলেছেন। বর্তমানে তিনি উচ্চমূল্যে তেল সংগ্রহ করছেন বলেও জানান।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, তাকে খোলাবাজারে তেল বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here