ধরলা সেতুর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

0
ধরলা সেতুর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামের কাঁঠালবাড়ি-ফুলবাড়ীর বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি বাজারে এ কর্মসূচির আয়োজন করে কাঁঠালবাড়ি-ফুলবাড়ীর বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটি। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কাঁঠালবাড়ি, হলোখানা, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কমিটির সদস্য সচিব আরিফুর রহমানের সঞ্চালনা ও আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য আশরাফুল হক রুবেল, হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে মানুষকে ঝুঁকিপূর্ণ নৌপথে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়।

তারা আশা প্রকাশ করেন, সারাদেশে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এই এলাকার সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হবে। এর মাধ্যমে স্থানীয় মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here