সিদ্ধিরগঞ্জে রাতভর অভিযান, গ্রেফতার ১০

0
সিদ্ধিরগঞ্জে রাতভর অভিযান, গ্রেফতার ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জন মাদক কারবারি এবং বাকি ৩ জন ডাকাতি ও চুরির অভিযোগে আটক হয়েছেন।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৫৮০ পুরিয়া হেরোইন ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎ গ্রেফতাররা হলেন, মো. খোরশেদ (৫০), মো. শামীম (৩৪), মো. রিয়াজ (২৭), মো. মাসুম (৩৮), মো. কাকন (৩৮), আনোয়ার হোসেন কুট্টি (৪৫),  মো. লিমন (২৪),  আবু তাহের (২৮), মো. বিল্লাল হোসেন (৪০) ও হাকিম মিয়া (৩০)।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া ডাকাতি ও চুরির মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডাকাতি ও চুরির মামলায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here