ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল

0
ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল

চোটের ধাক্কায় বিপর্যস্ত ব্রাজিল। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের আগে একে একে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল থেকে ছিটকে গেছেন।

প্রথমে ইনজুরিতে পড়েন গোলরক্ষক আলিসন বেকার। এরপর বাদ পড়েন লেফট-ব্যাক আলেক্স সান্দ্রো। সবশেষ দলে ধাক্কা লাগে ডিফেন্সে। চোট পেয়ে ছিটকে যান গ্যাব্রিয়েল মাগালিয়াইস। 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর হাঁটুর চোটে পড়েন গ্যাব্রিয়েল। মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়, এই আন্তর্জাতিক বিরতিতে তিনি খেলতে পারবেন না।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি গ্যাব্রিয়েলের বদলে নতুন কাউকে দলে ডাকেননি। তবে সান্দ্রোর জায়গায় সুযোগ পেয়েছেন কাইকি ব্রুনো।

২৬ মার্চ বস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here