কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহাসড়কে হতাহতদের ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।
সোমবার বিকেলে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চ, সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চ ও জেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব মজুমদার, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী সুমন, কুমিল্লা দক্ষিণ বাঁচাও মঞ্চের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন, আদর্শ সদর উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব জহিরুল ইসলাম অন্তর, যুগ্ম আহ্বায়ক আজগর হোসেন, সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক মোতাহের হোসেন মজুমদার, সদস্য সচিব শাহজালাল সওদাগর, মো. আবুল খায়ের, মো. আরিফুর রহমান আব্দুল্লাহ, মো. লোকমান হোসেন, এ এ আলীম লিটন, মো. মাহবুবুর রহমান, জামাল মুন্সিসহ আরও অনেকে।
বক্তারা স্থানীয় এমপি মনিরুল হক চৌধুরীর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দ্রুত পদুয়ারবাজার রেলওভারপাস পল্লী বিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ, পদুয়ারবাজার সড়কের ব্যারিকেড অপসারণ, নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং ১২ জন নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

