কুমিল্লায় রেল ওভারপাস সম্প্রসারণ ও ব্যারিকেড অপসারণের দাবি

0
কুমিল্লায় রেল ওভারপাস সম্প্রসারণ ও ব্যারিকেড অপসারণের দাবি

কুমিল্লার পদুয়ারবাজার রেল ওভারপাস পল্লিবিদ্যুৎ পর্যন্ত সম্প্রসারণ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার অংশে ব্যারিকেড (গতিরোধক) অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহাসড়কে হতাহতদের ক্ষতিপূরণ দাবি করা হয়।  

সোমবার বিকেলে পদুয়ারবাজার বিশ্বরোডে মহানগর ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পদুয়ারবাজার বিশ্বরোড এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে। বিগত পতিত সরকারের সময় রেল ওভারপাস করা হলেও অদৃশ্য কারণে তা আরও বাড়ানো হয়নি। যে কারণে ইউটার্ন নিতে গিয়ে অসংখ্য দুর্ঘটনা ঘটছে। 

তারা আরও বলেন, নোয়াখালী, লক্ষ্মীপুরগামী বাসের জন্য কোনো ওভারপাস বা ইউলুপ নেই। মহাসড়কে ব্যারিকেড দিয়ে মরণফাঁদ তৈরি করা হয়েছে। আমরা এর উত্তরণ চাই, স্থায়ী সমাধান চাই। এ সময় গতকালের বাস-রেল সংঘর্ষে ১২ জনের প্রাণহানিও এর কারণ বলেও দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, মহানগর দক্ষিণ থানা বিএনপির সভাপতি আবু হানিফ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু।

আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here