রেলিগেশন শঙ্কায় দিশেহারা টটেনহাম

0
রেলিগেশন শঙ্কায় দিশেহারা টটেনহাম

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে অ্যাস্টন ভিলা।

একই সময়ে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হয়ে রেলিগেশনের শঙ্কায় পড়েছে উত্তর লন্ডনের জায়ান্ট টটেনহাম হটস্পার।

ঘরের মাঠ ভিলা পার্কে ওয়েস্ট হামের বিপক্ষে উনাই এমেরির দলের জয় ২-০ ব্যবধানের। 

ম্যাচের ১৫ মিনিটে জন ম্যাকগিনের বাঁ-পায়ের দর্শনীয় এক শটে লিড নেয় ভিলা। তবে সব আলো কেড়ে নেন অলি ওয়াটকিনস। টানা ছয় ম্যাচ গোলহীন থাকার পর ৬৮ মিনিটে রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে নিজের খরা কাটান এই ফরোয়ার্ড।

এই জয়ে ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ভিলা। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে এমেরির দল।

দিশেহারা টটেনহামের রেলিগেশন আতঙ্ক:

রাতের অপর ম্যাচে টটেনহাম হটস্পার স্টেডিয়ামে নটিংহাম ফরেস্টের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। ইগর জেসুস, মর্গান গিবস-হোয়াইট ও তাইও আয়োনিইয়ির গোলে টটেনহামের জালে উৎসব করেছে ফরেস্ট।

গত ২৮ ডিসেম্বরের পর লিগে আর কোনো জয়ের মুখ দেখেনি স্পার্সরা। অন্তর্বর্তীকালীন কোচ ইগর তুদোর দায়িত্ব নেওয়ার পর সাত ম্যাচের পাঁচটিতেই হারলো টটেনহাম। 

এই জয়ে ৩১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে নটিংহাম। হারের ফলে টেবিলের ১৭ নম্বরে নেমে গেছে টটেনহাম, রেলিগেশন জোন থেকে তাদের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here