হবিগঞ্জে ২৪টি ভারতীয় গরু উদ্ধার

0
হবিগঞ্জে ২৪টি ভারতীয় গরু উদ্ধার

হবিগঞ্জে সীমান্ত থেকে আঠারো লাখ টাকার ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে বিজিবি।

সম্প্রতি ৫৫ বিজিবির সদস্যরা বিশেষ অভিযানে গরুগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে ফরেস্ট ও গুইবিল থেকে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। 

বিজিবি জানায়, গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here