বাংলাদেশের আয়ারল্যান্ড সফর বাতিল

0
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর বাতিল

চলতি বছরের আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর আর হচ্ছে না। ২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড, যেখানে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ রাখা হয়নি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, লজিস্টিক জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সিরিজটি বাতিল করা হয়েছে।

আগের সূচি অনুযায়ী, আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সংশোধিত সূচিতে এই সিরিজ বাদ দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মে মাসের শেষ দিকে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ড সফরে গিয়ে একটি টেস্ট ম্যাচ খেলবে। এছাড়া জুনে ভারত জাতীয় ক্রিকেট দল খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

অন্যদিকে, আগস্টে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড। যদিও এই সিরিজ ঘিরে কিছু নৈতিক বিতর্ক রয়েছে।

আয়ারল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ডি বালবির্নি সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে লিখেছেন, “এই গ্রীষ্মে মাত্র আটটি হোম ম্যাচ হওয়ায় আমি হতাশ।”

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামলে নারীদের ক্রিকেট বন্ধ থাকায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তবে আয়ারল্যান্ড সেই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং আফগান নারী দলকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here