টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

0
টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।

জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম এবং টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ নামাজে অংশ নেন।

নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। ঈদ জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here