ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

0
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতেরর নামাজ আদায় করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর।

নামাজে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

পরে খুতবা পাঠশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও শহরের টেংকের পাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর জামে মসজিদসহ জেলায় ১ হাজার ২৩৬ টি স্থানের মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here