ঈদের আনন্দ বিসর্জনের গল্প ‘ফ্যামিলি ম্যান’

0
ঈদের আনন্দ বিসর্জনের গল্প ‘ফ্যামিলি ম্যান’

পরিবারের মুখে হাসি ফোটাতে ঈদে নিজের আনন্দ বিসর্জন দেওয়া এক তরুণের গল্পে ঈদে আসছে টেলিফিল্ম ‘ফ্যামিলি ম্যান’।

চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, স্টেশনটির ঈদের অনুষ্ঠানসূচিতে থাকছে প্রায় আড়াই ডজন নাটক ও টেলিছবি, যার মধ্যে অন্যতম পারিবারিক টেলিছবি ‘ফ্যামিলি ম্যান’। ঈদের দিন বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে এটি।

টেলিফিল্ম নিয়ে রাজ বলেন,‘ফ্যামিলি ম্যান’ পারিবারিক গল্প, অনেক ইমোশনের গল্প। যারা ঈদের ছুটিতে গ্রামে যায় তারা যেন কাজটি অবশ্যই দেখে এবং দেখার পর তাদের অনুভূতি কেমন হবে, তারা কী ফিডব্যাক দেবেন আমি সেটা দেখার অপেক্ষায় আছি। এই গল্পটা আমাদের দেশের স্বচ্ছল ও অস্বচ্ছল সবার সাথে কোনো না কোনো কানেক্ট করবে আমি বিশ্বাস রাখি।

সিদ্দিক আহমেদের রচনায় টেলিফিল্মে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, মনিরা মিঠু, রোজি সিদ্দিকী, বড়দা মিঠু, রাজু, ডা. এজাজ, আমিরুল হক চৌধুরীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here