চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পলশা মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে অহিদুল ইসলাম এবং জয়নাল আবেদিনের ছেলে মিনহাজ আলী।

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান। দুর্ঘটনায় আহত দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here