“যুব সমাজ জেগে উঠ, দারিদ্র্যমুক্ত সমাজ গড়”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর মধ্যপাড়া সমাজকল্যাণ সংগঠন ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি গত ১৪ বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ৭৫টিরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগি, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য, যাতে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দে অংশ নিতে পারে।
তারা আরও জানান, এ কার্যক্রম মূলত প্রবাসী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। তাদের সহযোগিতা ছাড়া এমন উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না।

