আকাশ হামলা যথেষ্ট নয়, স্থল যুদ্ধ চান নেতানিয়াহু

0
আকাশ হামলা যথেষ্ট নয়, স্থল যুদ্ধ চান নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মনে করছেন, শুধু আকাশপথের হামলা দিয়ে চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব নয়, এজন্য প্রয়োজন সরাসরি স্থল অভিযান।

সাম্প্রতিক এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে হলে স্থল বাহিনীর সক্রিয় অংশগ্রহণ জরুরি। তার মতে, বিমান হামলা সহায়ক হলেও তা একা যথেষ্ট নয়। প্রতিপক্ষের সামরিক অবকাঠামো ও কৌশলগত অবস্থান পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্থল অভিযান অপরিহার্য।

যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর মধ্যে এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের কৌশলগত মতপার্থক্য এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র যেখানে বিমান হামলা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশলে এগোচ্ছে, সেখানে নেতানিয়াহু সরাসরি স্থল যুদ্ধের দিকে ঝুঁকছেন।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন বাড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থান পথ খুঁজছেন, তখন ইসরাইলের এমন অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, স্থল অভিযান শুরু হলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here