শাজাহানপুরে দুই হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার

0
শাজাহানপুরে দুই হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীনের ব্যক্তিগত অর্থায়নে দুই দিনব্যাপী উপজেলার ৯টি ইউনিয়নের দুই হাজারের বেশি অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে চাঁদবাড়িয়া, মানিকদিপা, জামুন্না, মারিয়া, পরানবাড়িয়া, খোট্টাপাড়া, চোপিনগর ও কামাড়পাড়া গুচ্ছগ্রামের পরিবারগুলোর মাঝে সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বুধবার মাঝিড়া, মাদলা, গোহাইল, খরনা ও আশেকপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের অসহায় পরিবারের মাঝেও ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহসভাপতি মনজুরুল কাদের মন্টু, চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজুসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here