সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৫ গ্রামে ঈদ উদযাপনের প্রস্তুতি

0
সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৫ গ্রামে ঈদ উদযাপনের প্রস্তুতি

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা জেলার অন্তত ১৫টি গ্রামে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, পাথরঘাটার সদর ইউনিয়নের হাতেমপুর এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে ঈদের জামাত আয়োজন করা হয়েছে।

এছাড়া বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা, কাজিরাবাদ, বকুলতলা; বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী; তালতলী উপজেলার নিদ্রা, আলিরবন্দর, পাজরাভাঙ্গা ও নিউপাড়া গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এসব এলাকার সহস্রাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন এবং সেই ধারাবাহিকতায় ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।

স্থানীয়রা জানান, তারা সৌদি আরবে রমজানের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা শুরু করেন এবং সেই অনুযায়ী ঈদও উদযাপন করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here