ঈদে আরটিভিতে ঈদ আনন্দ আড্ডা

0
ঈদে আরটিভিতে ঈদ আনন্দ আড্ডা

কবি কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় আরটিভিতে প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদ-আনন্দ আড্ডা। অনুষ্ঠানটির রেকর্ডিং হয় আরটিভির নিউইয়র্ক স্টুডিওতে। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইফতারি ও তারাবীর পরে গভীর রাতে রেকর্ডিং স্টুডিওতে উপস্থিত হওয়া শিল্পী ও কলাকুশলীদের জন্য বেশ কষ্টসাধ্য হলেও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসার টানে তারা ছুটে যান। 

অনুষ্ঠানটির ভিত্তি নির্মিত হয় বাংলা কবিতা দিয়ে। আবৃত্তি করেছেন আহসান হাবিব, হোসেন শাহরিয়ার তৈমুর, দুররে মাকনুন নবনী, ফাতেমা শাহাব রূমা। দুটি যুগল আবৃত্তি ছাড়াও সকলেই বেশ কিছু একক আবৃত্তি উপহার দেন। কবিতা পড়ার ফাঁকে ফাঁকে দেশের ও প্রবাসের ঈদ নিয়ে মজার আড্ডা হয়। সঞ্চালনার  গুরুদায়িত্বটি পালন করেন বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি কাজী জহিরুল ইসলাম। রেকর্ডিংয়ের পুরো সময় জুড়েই আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান স্টুডিওতে উপস্থিত থেকে অনুষ্ঠানের মান পর্যবেক্ষণ করেন। 

এই অনুষ্ঠান নিয়ে উপস্থাপক তার ভেরিফায়েড ফেইসবুকে লেখেন, “আমার সবচেয়ে ভালো লেগেছে রেকর্ডিং শেষ হবার পর যখন দেখি সকলের মুখে সন্তুষ্টির তৃপ্তি। এভাবেই আমরা দূর পরবাসে বাংলা সংস্কৃতির শেকড় বিস্তৃত করতে নিরলস কাজ করে যাবো। আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন আরটিভির অনুষ্ঠান।” তিনি আরো লেখেন,  “২০০৯ সালে ‘সারমেয়’ নামে আমার লেখা একটি গল্প থেকে ঈদের বিশেষ নাটক প্রচার হয়েছিল আরটিভিতে, সেটি পরিচালনা করেন রেদোয়ান রনি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here