হরমুজ প্রণালিতে ‘সবুজ সংকেতের অপেক্ষায়’ কয়েক ডজন জাহাজ

0
হরমুজ প্রণালিতে ‘সবুজ সংকেতের অপেক্ষায়’ কয়েক ডজন জাহাজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। চলাচলে ঝুঁকির কারণে হরমুজ প্রণালির বাইরে আটকা পড়েছে কয়েক ডজন জাহাজ। জাহাজগুলো প্রণালি অতিক্রম করার জন্য এক ধরনের ‘সবুজ সংকেতের (অনুমতি) অপেক্ষায়’ রয়েছে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রণালির বাইরে থেকে আল-জাজিরাকে সাংবাদিক ইনজামাম রশিদ জানিয়েছেন, শত শত না হলেও অন্তত কয়েক ডজন জাহাজ ওমান উপসাগরে নোঙর করে আছে। জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য এক ধরনের ‘সবুজ সংকেতের (অনুমতি) অপেক্ষায়’ রয়েছে।

ইনজামাম রশিদ বলেন, বর্তমানে এই ‘বিপজ্জনক’ প্রণালিটির ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। এই অঞ্চলের জলসীমা, বিশেষ করে হরমুজ প্রণালির চারপাশ এখনও অত্যন্ত অনিরাপদ।’

ইনজামাম রশিদ যোগ করেন, ‘আমরা এখানে কেবল একটি সামরিক যুদ্ধই দেখছি না…এটি একই সাথে একটি জ্বালানি ও অর্থনৈতিক যুদ্ধও বটে। আর এর একটি বড় অংশই হরমুজ প্রণালির কার্যকলাপের দ্বারা প্রভাতি হচ্ছে। তেলের দামের যে ঊর্ধ্বগতি আমরা দেখছি-যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ-তা ঘটছে মূলত এই কৌশলগত জলপথটি বন্ধ থাকার কারণে।’

প্রসঙ্গত : ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্ববাণিজ্যে এক অস্থিরতা বিরাজ করছে। এর ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here