ঝিনাইগাতীতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ

0
ঝিনাইগাতীতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ব্যাগভর্তি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় উপজেলার যিদনী মডেল স্কুল চত্বরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থানরত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান গবেষক ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কার্যক্রমে বিতরণ করা ব্যাগগুলোতে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিঠা, মুড়ি, ডাল, পেঁয়াজ ও আলু। ড. জাফর ইকবালের গ্রামের বাড়ি ঝিনাইগাতীতে হওয়ায় তিনি প্রতিবছর এ ধরনের সহায়তা প্রদান করে থাকেন।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির। এসময় বক্তব্য দেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ এবং শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. নাইম ইসলাম।

আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় এ ধরনের মানবিক উদ্যোগ প্রতিবছরই নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here