কোটচাঁদপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

0
কোটচাঁদপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

এসময় উপজেলা ও পৌর এলাকার ১৫০টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়। পাশাপাশি ২১০ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইযুম, প্রভাষক শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উপকারভোগী হতদরিদ্র মানুষেরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here