আমরা বার্সেলোনাকে ভয় পাই না, নিউক্যাসেল কোচের হুঁশিয়ারি

0
আমরা বার্সেলোনাকে ভয় পাই না, নিউক্যাসেল কোচের হুঁশিয়ারি

বার্সেলোনাকে একটি আত্মবিশ্বাসী বার্তা পাঠিয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের কোচ এডি হাও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ন্যু ক্যাম্পে আসন্ন চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তার দল বার্সার দাপটে মোটেও দমে যাবে না। প্রথম লেগের ১-১ ড্রয়ের পর এবং ঘরোয়া লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে এখন দারুণ ছন্দে আছে নিউক্যাসল। হাওয়ের বিশ্বাস, স্প্যানিশ জায়ান্টদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার মতো আন্তর্জাতিক সক্ষমতা তার দলের রয়েছে।

ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে প্রথম লেগে জয়ের খুব কাছাকাছি ছিল নিউক্যাসল। কিন্তু শেষ মুহূর্তে লামিন ইয়ামালের পেনাল্টি বার্সাকে বাঁচিয়ে দেয়। ন্যু ক্যাম্পে নিউক্যাসলের কাজটা কঠিন। কারণ ঘরের মাঠে গত ১০টি নকআউট লড়াইয়ে অপরাজিত রয়েছে বার্সা। তবে নিউক্যাসল চতুর্থ ইংলিশ দল হিসেবে বার্সাকে তাদের মাঠেই বিদায় করার স্বপ্ন দেখছে।

এডি হাও বলেন, আমার খেলোয়াড়রা এখন ইউরোপীয় ফুটবলের চাপের সঙ্গে তাল মিলিয়ে খেলতে অভ্যস্ত। ম্যাচের গুরুত্ব দেখে আমরা কুঁকড়ে যাব না। আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা বড় ম্যাচ খেলতে জানে। 

এই ম্যাচে জয় পেলে তা নিজ ক্যারিয়ারের সবথেকে বড় জয় হবে বলে মনে করেন তিনি।

সূত্র : বিবিসি স্পোর্টস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here