গোয়েন্দা মন্ত্রীর নিহতের তথ্য নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট

0
গোয়েন্দা মন্ত্রীর নিহতের তথ্য নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছিলেন, খাতিবকে হত্যা করা হয়েছে। তবে তখন ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এই ঘটনার মাধ্যমে ইরানের শীর্ষ পর্যায়ের আরেকটি বড় হত্যাকাণ্ড সামনে এলো। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান ইসরায়েলের হামলায় নিহত হন।

ইসমাইল খাতিব ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমতায় এলেও খাতিবকে তার পদে বহাল রাখেন। সাধারণত নতুন প্রেসিডেন্টরা শীর্ষ পদে পরিবর্তন আনেন, তাই এই সিদ্ধান্তটি ব্যতিক্রম হিসেবে দেখা হয়।

খাতিবকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে ধরা হতো। তাকে কট্টরপন্থী হিসেবেও বিবেচনা করা হতো, যিনি পেজেশকিয়ানের তুলনামূলক নরম অবস্থানকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, দুই ফ্রন্টে চলা এই যুদ্ধে আরও ‘বিস্ময়কর’ ঘটনা সামনে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here