রাজবাড়ী সদর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ৩৫৮ জন প্রান্তিক মানুষের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ এসেছে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার জন্য এসেছে ১০ লাখ টাকা। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর পরামর্শক্রমে রাজবাড়ী সদর উপজেলাতে ৭ লাখ ও গোয়ালন্দ উপজেলাতে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থ বিতরণের সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান উপস্থিত ছিলেন। ঈদের আগে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপকারভোগীরা।

