ইফতারে রাখতে পারেন ডাবের পুডিং

0
ইফতারে রাখতে পারেন ডাবের পুডিং

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে সবাই চায় ঠান্ডা ও হালকা কিছু খাবার। ভাজাপোড়ার বদলে স্বাস্থ্যকর খাবার শরীরকে ভালো থাকে। এমনই একটি সহজ ও পুষ্টিকর আইটেম হলো ডাবের পুডিং। এটি যেমন সুস্বাদু, তেমনি শরীরকে দ্রুত শক্তি জোগাতেও সাহায্য করে।

ডাবে থাকে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট, যা সারাদিনের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। তাই ইফতারে ডাব বা ডাবের তৈরি খাবার খেলে শরীর দ্রুত সতেজ হয়। ডাবের পুডিংয়ে দুধ, ডিম বা জেলাটিন ব্যবহার করা হলে এতে প্রোটিনও পাওয়া যায়, যা রোজার পর শরীরের শক্তি ফিরিয়ে আনতে সহায়ক।

প্রস্তুত প্রণালি

ডাবের পুডিং তৈরি করাও খুব সহজ। প্রথমে ডাবের পানি ও শাঁস ব্লেন্ড করে নিতে হবে। এরপর দুধ, চিনি ও সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় নেড়ে ঘন করতে হবে। চাইলে জেলাটিন বা আগার আগার ব্যবহার করে সেট করা যায়। মিশ্রণটি ছাঁচে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করলে তৈরি হয়ে যাবে মজাদার ডাবের পুডিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here