যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে লড়াই ‘অসৎ ও সৎ-এর যুদ্ধ’ : মাজিদ মাজিদি

0
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে লড়াই ‘অসৎ ও সৎ-এর যুদ্ধ’ : মাজিদ মাজিদি

‘চিলড্রেন অব হেভেন’খ্যাত প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতকে ‘অসৎ ও সৎ-এর মধ্যে যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আজ মহান ইরান বিশ্বের সকল নিপীড়িত মানুষের পক্ষ থেকে শিশু-হত্যাকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

মাজিদি উল্লেখ করেন, নানা চাপ সত্ত্বেও ইরানি জাতি দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং এই প্রতিরোধের পথে নেতৃত্বদানকারী ব্যক্তিরা ও নিরীহ শিশুরা সবাই এই সংগ্রামের অংশ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই নতুন করে সামরিক হামলা শুরু করে। এর আগে, প্রায় আট মাস আগে তারা দেশটিতে হামলা চালিয়েছিল।

সূত্র : প্রেস টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here