ঠাকুরগাঁওয়ে ৬শ কলাগাছ কেটে ফেলার অভিযোগ

0
ঠাকুরগাঁওয়ে ৬শ কলাগাছ কেটে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রাতের আঁধারে প্রায় ৬০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই কৃষক।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলা-এর কানারী ডাইরেকশন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানারী গ্রামের কৃষক রবিউল আউয়ালের ১৫ কাঠা জমিতে থাকা প্রায় সাড়ে ৪০০টি কলাগাছ এবং একই গ্রামের নিশাদু রায়ের ১২ কাঠা জমিতে থাকা প্রায় ১৫০টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here