চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর

0
চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেন আখাউড়া ছেড়ে যাওয়ার কিছু সময় পর ‘ন’ বগির ৫১নং সিটে বসে থাকা যাত্রীর মাথায় এসে পাথর লাগে। ট্রেনটি চলন্ত অবস্থায় বাইরে থেকে পাথর ছোড়া হয়। আহত যাত্রীকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রেনের সংশ্লিষ্টরা খবর পেয়ে ছুটে আসেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারী কুমিল্লা স্টেশনে নেমে যান। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। রেলপথ অরক্ষিত বিধায় এক্ষেত্রে সচেতনা বাড়ানোর কথা উল্লেখ করেন পুলিশের ওই কর্মকর্তা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here