চাঁদপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিএম ফজলুল হক ইন্তেকাল করেছেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
জিএম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদপুর বাবুরহাট কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

