সরকার গঠনের এক মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী : মঈন খান

0
সরকার গঠনের এক মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী এবং মানুষের কল্যাণেই কাজ করছেন।

মঙ্গলবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তৃণমূলের নেতাকর্মীরা যে রাজনৈতিক শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা গ্রহণ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামতের প্রতিফলন ঘটায় এবং সেই নির্বাচনের ফলশ্রুতিতে ৩০০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের কল্যাণে আইন প্রণয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেন। দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে তারা কাজ করবেন-এমন বিশ্বাস জনগণের রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here